যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

ইমাম হাসান জুয়েল
ইমাম হাসান জুয়েল জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে।

বুধবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপি হতে ০১টি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮০/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামস্থ ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহলদল ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় Kuf Relief সিরাপ মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।