যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

জহুরুল ইসলাম, কাজীপুর : প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ এএম

সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খান।

সহকারী পরিদর্শক তরিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার মিজানুর রহমান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, পল্লী উন্নয়ন অফিসার দীপাংকর চক্রবর্তী,উপসহকারী পাট উন্নয়ন অফিসার মাসুদুর রহমান ও জাতীয় মৎস্যজীবি সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উন্নয়ন ও স্বনির্ভরতার অন্যতম মাধ্যম। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে সমবায় কার্যক্রমের প্রসার, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারের আহ্বান জানানো হয়।