চৌদ্দরশি একতা যুব সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া চৌদ্দরশি একতা যুব সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে চৌদ্দরশি মাঠে উপজেলার চৌদ্দরশি একতা যুব সংঘ বনাম মওলানা আবদুল হামিদ খান ভাষানী স্মৃতি পাঠাগার এর উদ্যোগে ফুটবল ফাইনাল টুর্নামেন্টে মাওলানা নুরুউদ্দীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আব্দুল কাদের মোল্লা এতে উদ্ধোধক ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মো: আরমান হোসেন হাবিব।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা উচ্চবিদ্যালয়ের সহা: শিক্ষক ও শিক্ষক ফোরামের সভাপতি মো: গোলাম মোস্তফা,শিক্ষক শেখ ফরিদ মোল্লা, নবাগত শিক্ষক আসাদ সাব্বির, তরফদার ওবায়দুল্লাহ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম ও হাসিবুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদের মোল্লা বলেন, শরীর ও মন সুস্থ রাখতে এবং একটি সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমায় এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও বিপথগামিতা থেকে দূরে রাখে। আজকের খেলায় বিজয়ী হয় মওলানা আবদুল হামিদ খান ভাষানী স্মৃতি পাঠাগার।
