যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জের ৪নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন

মুক্তাদির হোসেন : প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যটমিন্টন টুনামেন্ট এর উদ্ভোধন করা হয়েছে।

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” “মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগান কে সামনে রেখে কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে শনিবার সন্ধ্যায় এক ব্যাটমিন্ট টুনামেন্ট এর আয়োজন করা হয়েছে।

উদ্ভোধন অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সফিকুল ইসলাম সফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : সরকারি কালীগঞ্জে শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হিমেল খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো আরিফ হাসান।

উপস্থিত ছিলেন : কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আদিল। ইয়াছিন, ***মাসুদ ***রাসেল সহ ৪ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃত্বী বৃন্দ।

ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন : মো: আমিনুল ইসলাম (বুলবুল)।

খেলার প্রধান অতিথি কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: সফিকুল ইসলাম সফিক বলেন বর্তমান যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার প্রয়োজন আছে, তাই আমার ওয়ার্ডকে মাদক মুক্ত রাখতে তারুণ্যের অহংকার বাংলাদেশর প্রধান মন্ত্রী তারেক রহমানের নিদর্শনায় এবং আমার কালীগঞ্জের সংসদ গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন এর দিকনির্দেশনায় কালীগঞ্জকে মাদক মুক্ত রাখতে আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে বিভিন্ন সময়ে ফুটবল টুনামেন্ট, ক্রিকেট টুনামেন্ট, এবং আজ থেকে ব্যাটমিন্ট টুনামেন্ট এর আয়োজন করছি,কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম ও ক্রীড়া অনুরাগী,আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরামর্শ দিয়ে উপজেলা থেকে ক্রীড়া সামগ্রী দিয়ে উৎসাহ দিয়েছেন,আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উনাকে কৃতজ্ঞতা জানাই।

এবং কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা, জনগনের ভোটে বার বার নির্বাচিত সংসদ একে এম ফজলুল হক মিলন ভাই জন্য দোয়া চেয়ে আমি আজকের ব্যাটমিন্ট টুনামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করলাম।