যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীর তালাইমারিতে জামায়াতের দাওয়াতি অভিযান অনুষ্ঠিত • চৌদ্দরশি একতা যুব সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত • সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব : রুহুল কবির রিজভী • দূর্গাপুরে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত • ডিএমসিএইচ-এ নার্সিং কর্মকর্তাদের ৮ম বর্ষপূর্তি উদযাপন : রোগীদের জন্য ১০টি হুইল চেয়ার উপহার ও বৃক্ষরোপণ • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষনা • মান্দায় জাতীয় সমবায় দিবস পালন, স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান এমপি টিপুর • বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীর তালাইমারিতে জামায়াতের দাওয়াতি অভিযান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

রাজশাহী মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের তালাইমারি চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে দাওয়াতি অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ বাদ ফজর থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত এ দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

দাওয়াতি অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক মো. আব্দুস সামাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামের আদর্শ, নৈতিকতা ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন।