যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীর তালাইমারিতে জামায়াতের দাওয়াতি অভিযান অনুষ্ঠিত • চৌদ্দরশি একতা যুব সংঘের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত • সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব : রুহুল কবির রিজভী • দূর্গাপুরে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত • ডিএমসিএইচ-এ নার্সিং কর্মকর্তাদের ৮ম বর্ষপূর্তি উদযাপন : রোগীদের জন্য ১০টি হুইল চেয়ার উপহার ও বৃক্ষরোপণ • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষনা • মান্দায় জাতীয় সমবায় দিবস পালন, স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান এমপি টিপুর • বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ
লিঙ্ক কপি হয়েছে!

দূর্গাপুরে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

‎করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুরেও নানা আয়োজনের মধ্যে দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় একটি সমবায় র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়বৃন্দের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে ও জিন্না সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) রোকনুজ্জামান তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর অফিসার এমএ মতিন, উপজেলা দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, বিআরডিপি চেয়ারম্যান আঃ আজিজ মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, উপজেলা মডেল মসজিদের ইমাম আলামীন সহ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎বক্তারা সমবায় দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।