যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• কাটাখালিতে এনসিপির পথসভা : মেয়র প্রার্থী হিসেবে সাজুর নাম ঘোষণা • জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী • চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন • প্রযুক্তিগত অত্যাধুনিক বিশ্বমানের শিক্ষার পরিকল্পনা-বাস্তবায়ন ও শিক্ষক-মর্যাদাকেন্দ্রিক আগামীর বাংলাদেশের রূপরেখা
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টরদের মতবিনিময়

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে “সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের” ডিরেক্টরদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় পৌর এলাকার কুঠিবাড়ি রোডে অবস্থিত সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রুমে হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মো.শাহিন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা পরিচালনা করেন ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার আরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইন্যান্স মো. আইনুল ইসলাম, ডিরেক্টর মো. তাহেরুল ইসলামসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মো.শাহিন মিয়া বলেন, আমাদের উপজেলায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ আমরা সরকারের সকল নিয়ম-কানুন মেনেই স্বাস্থ্যসেবা পরিচালনা করবো। আমাদের উপজেলার চরাঞ্চল সহ সকল মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে আমাদের এই প্রতিষ্ঠান। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।