পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে “সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের" ডিরেক্টরদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় পৌর এলাকার কুঠিবাড়ি রোডে অবস্থিত সারিয়াকান্দি ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার রুমে হাসপাতালের চেয়ারম্যান এডভোকেট মো.শাহিন মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা পরিচালনা করেন ম্যানেজিং ডিরেক্টর ইন্জিনিয়ার আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইন্যান্স মো. আইনুল ইসলাম, ডিরেক্টর মো. তাহেরুল ইসলামসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট মো.শাহিন মিয়া বলেন, আমাদের উপজেলায় স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ আমরা সরকারের সকল নিয়ম-কানুন মেনেই স্বাস্থ্যসেবা পরিচালনা করবো। আমাদের উপজেলার চরাঞ্চল সহ সকল মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে আমাদের এই প্রতিষ্ঠান। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।