যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে সারিয়াকান্দি উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এএসএম মিকাইল ইসলাম। পরিচালনায় ছিলেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল,পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল, থানার অফিসার ইনচার্জ আ. ফ.ম আছাদুজ্জামান,প্রাণীসম্পদ অফিসার ডা: মীর কাওছার হোসেন,সাংবাদিক আকতারুজ্জামান, সাহাদত জামান প্রমুখ।এ সময় বিএনপির নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।