নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, দেশাত্মবোধক গান ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন-এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে প্রথম পর্বে একটি আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত হিসেবে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থাকার কথা ছিল। বিশেষ কারণবশত তিনি উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দ্বিতীয় দফায় আরেকটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন ও অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
এতে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে দুপুর ১২টায় একটি মনোজ্ঞ দেশাত্মবোধক গানের অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়া দিবসের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা উপস্থি দর্শক ও অতিথিদের দারুণভাবে আনন্দ দেয়।
