যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন • প্রযুক্তিগত অত্যাধুনিক বিশ্বমানের শিক্ষার পরিকল্পনা-বাস্তবায়ন ও শিক্ষক-মর্যাদাকেন্দ্রিক আগামীর বাংলাদেশের রূপরেখা • চাঁদপুরে আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪ • কাজিপুরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন • কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
লিঙ্ক কপি হয়েছে!

মধুপুরে টনসিল অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

আঃ হামিদ, মধুপুর প্রতিনিধি: প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ এএম

টাঙ্গাইলের মধুপুরে একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের পর এক রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার (৬ নভেম্বর) মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে অবস্থিত ডিজিটাল হাসপাতালে মধুপুর উপজেলার রানিয়াদ গ্রামের ওই রোগীর টনসিল অপারেশন করা হয়। অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠায়। বর্তমানে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণ এবং চিকিৎসাসেবার মান ও অপারেশন-পরবর্তী ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সুধী মহল।