যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা • ভোলায় জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ • বনানীতে শুরু হয়েছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’ • মদনে ভার্চুয়ালি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন • রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন • ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত • কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাই • ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করতে আগ্রহী সামিউল হায়দার শফি
লিঙ্ক কপি হয়েছে!

ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত চার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কার্যক্রমের সমাপনী (ক্লোজিং) অনুষ্ঠান শেষ হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সেমিনার হলে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত ৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া ১১ সদস্যের এই চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢামেক হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে উচ্চতর চিকিৎসাসেবা প্রদান এবং হাসপাতালের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কার্যক্রমে অংশ নেয়। ৬ নভেম্বর এই সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক সময়সীমা শেষ হচ্ছে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত) মহামান্য ড. লিউ ইউয়িন (H.E. Dr. Liu Yuyin)।

উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মাযহারুল শাহিন, অধ্যাপক প্রভাত চন্দ্র সরকার সহ বাংলাদেশ এবং চায়নার অন্যান্য চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানে ড. লিউ ইউয়িন (H.E. Dr. Liu Yuyin) বলেন, (বাংলা অনুবাদ) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে আমি এই অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এছাড়া, চীন ও বাংলাদেশের যে মেডিকেল বিশেষজ্ঞগণ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চায়না-বাংলাদেশ পোস্টগ্র্যাজুয়েট ডক্টরস অ্যালুমনাই অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন খাতের বন্ধুরা এই চীন-বাংলাদেশ চিকিৎসা ও স্বাস্থ্য সহযোগিতায় সমর্থন ও অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

ঢাকা মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মাযহারুল শাহিন বলেন,​আজ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে চীনা টিমের তিন দিনের সফরের সমাপনী অনুষ্ঠান উদযাপন করছি। এই টিমটিও হয়তো উপলব্ধি করেছে যে, এখানে এমন বিভিন্ন রোগে আক্রান্ত প্রচুর রোগী রয়েছে, যা বিশ্বের অন্যান্য অঞ্চলে খুবই বিরল। আপনি এমন কোনো রোগ পাবেন না যা বইতে লেখা আছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায় না। আমরা বলে থাকি, কোনো রোগী যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, তার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তার সাথে কখনোই দুর্ব্যবহার করা হবে না বা তাকে ভুল চিকিৎসা দেওয়া হবে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, ​আমি অত্যন্ত আনন্দিত যে চীনের ইউনান প্রদেশ থেকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এখানে এসে পৌঁছেছেন। তারা গত তিন দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও আউটডোরে প্রচুর রোগী দেখেছেন। চিকিৎসার মানোন্নয়ন, চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান বিনিময় এবং পরিশেষে চিকিৎসা প্রযুক্তি স্থানান্তরের উদ্দেশ্যে এটি করা হয়েছে।চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। আমাদের সরকার শিক্ষা, সংস্কৃতি এবং চিকিৎসা বিজ্ঞানসহ সকল ক্ষেত্রে এই সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছে। এই লক্ষ্যকে সামনে রেখে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল সদস্যের পক্ষ থেকে আমরা গত ৩ নভেম্বর এই ৬-৭ জন বিশেষজ্ঞের দলকে স্বাগত জানিয়েছি। ​আজকে এর শেষ দিন। এ ধরনের ভিজিট বা সফর নিশ্চিতভাবেই আমাদের চিকিৎসকদের সমৃদ্ধ করেছে এবং আমাদের দরিদ্র রোগীদেরও উপকৃত করেছে। ভবিষ্যতে আমি আশা করি যে, এ ধরনের সফর এবং আরও বেশি বেশি প্রক্রিয়াগত বা সার্জিক্যাল ইভেন্ট তারা আমাদের দেশে পরিচালনা করবেন, যার মাধ্যমে আমাদের রোগীরা নিশ্চিতভাবে উপকৃত হবে।