যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠিত • ​পরীমনির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি ‘ঢাকা বাঁচাও-এর • আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন • পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট • পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা • মান্দায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আশরাফুল বরখাস্ত • শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক
লিঙ্ক কপি হয়েছে!

​মোংলা বন্দর সফরে প্রধানমন্ত্রী, ২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির রূপরেখা ঘোষণা

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

মোংলা বন্দরকে এশিয়ার অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্য হাব হিসেবে গড়ে তোলার এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ মোংলা বন্দর সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার বক্তব্যে এ কথা বলেন।

প্রধাণমন্ত্রী তাঁর বক্তব্যে আরো বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন (এক লক্ষ কোটি) ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরিত করার সুনির্দিষ্ট ও দূরদর্শী রূপরেখা তুলে ধরেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে এবং বহিঃবাণিজ্যে সক্ষমতা বাড়াতে ৪,০৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দুটি আধুনিক কনটেইনার জেটিসহ সর্বাধুনিক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধাণমন্ত্রী তারেক রহমান।

প্রস্তাবিত চীনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে এই সমুদ্রবন্দরের ভৌগোলিক সমন্বয় ঘটিয়ে বৈশ্বিক শিল্প বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যা দেশের লজিস্টিকস ও বাণিজ্য খাতে নতুন গতির সঞ্চার করবে বলে তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে একটি কাঠ বাদাম (ফলজ) বৃক্ষরোপন করেন। বৃক্ষ রোপন শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।