যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠিত • ​পরীমনির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি ‘ঢাকা বাঁচাও-এর • আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন • পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট • পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা • মান্দায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আশরাফুল বরখাস্ত • শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক
লিঙ্ক কপি হয়েছে!

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

শহীদুল ইসলাম, চট্টগ্রাম প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পিএম

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে সিভিক সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।

সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় পুলিশ লাইন্সের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থান সংস্কার করে ব্যবহার উপযোগী করার পাশাপাশি সেখানে শাকসবজি ও ফলমূল চাষের উদ্যোগ নিতে পুলিশ সদস্যদের উৎসাহিত করেন পুলিশ সুপার।

তিনি অব্যবহৃত জমির যথাযথ ব্যবহার, পুষ্টির চাহিদা পূরণ এবং স্বনির্ভরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মনোবল ও কর্মস্পৃহা বাড়াতে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে প্রতিটি থানায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও উপকরণ সরবরাহের বিষয়েও গুরুত্ব দেন।

সভায় পেশাগত দক্ষতা ও বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ করে ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য অবদান রাখায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এ সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন পুলিশ সুপার। সেগুলোর সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও পুলিশ সদস্যদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, উন্নত কর্মপরিবেশ, শারীরিক সক্ষমতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা একটি দক্ষ, সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের অন্যতম পূর্বশর্ত।

সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সার্কেল অফিসারবৃন্দ, কোর্ট ইন্সপেক্টর, টিআই (অ্যাডমিন), ডিআইও-১, আরআই, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।