ক্ষমার প্রত্যাশায়

ক্ষমার প্রত্যাশায়!
রকিবুল ইসলাম
একদিন ভুবনে তোর আমানিশার ঘোর আঁধার আসবে নেমে!
নয়নের তারার ঝলমলে ঝাড়বাতিটা নিভিয়ে দেবে বিনা নোটিশে।
জীবনযাত্রার ঘটবে ইতি, ফিরতে হবে বেলা শেষের ডাকে!
থামবে কোলাহল, রুদ্ধ হবে দ্বার আঁধার ঘনিয়ে এলে।
উচিত অনুচিত ভাবিনি কিছুই অদম্য আমি আলোর নেশাতে,
ওপারের ডাকের ভেলায় চড়ে আজ আছি বড় সংশয়ে।
পারিনি কভু চালাতে জীবন চেয়েছেন মহাপ্রভু যখন যেভাবে,
পাপকে সহসা করেছি সদায় রিপু আর মোহের বশে।
অধীর হয়ে থাকব চেয়ে অপলক নয়নে তোমার পানে,
দেন যদি ক্ষমা করে রহমানুর রহিম দয়া করে!
