ফেনিল দু:খ পুঞ্জ!

ফেনিল দু:খ পুঞ্জ!
রকিবুল ইসলাম
এই রুপালী চাঁদ!
এই বর্ণালী আলোর বিচ্ছুরণ!!
এমন স্বর্ণালী নিশিথে নিশি জাগা ব্যথাতুর পাখিটিও দু:খ ভুলে ভেসে যায় আনন্দের আতিশয্যতায়।
অপার স্বর্গীয়-সুখের অবগাহনে স্নাত হয় তার অবয়ব ও অন্তর্মাঝের মানস।
হাসনা হেনা’র মাতাল করা সুবাসে মুখরিত হয় চারিদিক!
জেগে থাকে,গেয়ে ওঠে আনমনে!
কোঠরাগত নিষ্পলক নির্লিপ্ত স্বপ্নবাজ অক্ষিপটের রক্তিম গোলক ভুলে যায় নীল বেদনার জোয়ারে ভেসে আসা ফেনিল
দুঃখ পুঞ্জকে,,,,,,,!
