যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন চান সাংবাদিক মির্জা শহিদুল • চৌহালীতে আর,জেড,পি স্কুলে বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বৃত্তি ও সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণ • উত্তরণ সাহিত্য আড্ডা ও কাব্যগ্রন্থ ‘হাত বাঁধা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত • খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই সুন্দর সুস্থ ও মাদক মুক্ত সমাজ গঠন সম্ভব:সিরাজুল ইসলাম ফুল • রাতভর খোঁজাখুঁজির পর সকালে বাঁশঝাড়ে কিশোরের মরদেহ, ভ্যান ছিনতাই • সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন
লিঙ্ক কপি হয়েছে!

চৌহালীতে আর,জেড,পি স্কুলে বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বৃত্তি ও সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণ

চৌহালী উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

সিরাজগঞ্জের চৌহালীতে আর,জেড,পি,স্কুলের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বৃত্তি’ এবং সেমিস্টার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

​চৌহালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মনিরুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর,জেড,পি স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস,এম রিয়াজ উদ্দিন সোহেল।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রমিজউজ্জামান লুৎফর, সহকারী শিক্ষক আ: রউফ, সহকারী শিক্ষক মনিরুজ্জামান মিলন, সহকারী শিক্ষক নাসির উদ্দীন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: জিয়াউর রহমান প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি ও পুরস্কার বিতরণী অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে সেমিস্টার পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন বৃত্তিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির সনদ তুলে দেন অতিথিরা।

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, এই স্বীকৃতি আগামী দিনে আরও ভালো ফলাফল করতে তাদের অনুপ্রাণিত করবে।