যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডে দগ্ধ চিকিৎসাধীন শামসুন্নাহার মারা গেছেন

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা শামসুন্নাহার বেগম মারা গেছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মৃত্যুবরণ করলেন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার শামসুন্নাহার বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য গত ১৯ নভেম্বর ধানমন্ডির কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাকি চারজনই চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।