যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

গলাচিপায় দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে ক্যান্সারে আক্রান্ত শিশু পলক

সঞ্জিব দাস, গলাচিপা : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেল মোঃ কামাল হোসেন (এটিইও) ও সহকারি শিক্ষক তানিয়া বেগম এর একমাত্র সন্তান শিশু পলক। চিকিৎসাধীন অবস্থায় ভারতের ভেলোরের  সিএমসি হাসপাতালে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করে সে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎নিষ্পাপ শিশুটির এমন অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পলকের বাবা-মা।

‎শিশু পলকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘গলাচিপা প্রেসক্লাব, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা বিএনপি, গোলখালী ইউনিয়ন পরিষদ একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে গলাচিপা শিক্ষক পরিবার।

মরহুম শিশুটির রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত বাবা-মাকে এই অপূরণীয় শোক সইবার ধৈর্য ও শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।