যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

বাউফলে কৃষকের দোরগোড়ায় কৃষিসেবা, মোবাইল ক্রপ ক্লিনিকে মাটি পরীক্ষা ও পরামর্শ

মেহেদী হাসান বাচ্চু
মেহেদী হাসান বাচ্চু জেলা প্রতিনিধি প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৬ এএম

কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে পটুয়াখালীর বাউফলে চালু হয়েছে মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকেল। এ যানবাহনের মাধ্যমে কৃষকের মাঠে গিয়েই মাটি পরীক্ষা, সার ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনবিষয়ক পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। ফলে মাটি পরীক্ষার জন্য কৃষকদের আর বরিশাল কিংবা পটুয়াখালী যেতে হচ্ছে না। এতে সময় ও অর্থ—দুটিই সাশ্রয় হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত পার্টনার (PARTNER) প্রকল্পের আওতায় বাউফল উপজেলা কৃষি অফিসকে এই মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকেল প্রদান করা হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য কৃষি ও গ্রামীণ রূপান্তরের পাশাপাশি পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সহনশীলতা বৃদ্ধি।

মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকেলের সঙ্গে সরবরাহ করা মিনি সয়েল টেস্টিং কিট ব্যবহার করে কৃষকের জমিতে তাৎক্ষণিকভাবে মাটির পিএইচ, নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের পরিমাণ নির্ণয় করা হচ্ছে। পাশাপাশি মাটিতে লবণাক্ততার উপস্থিতিও পরীক্ষা করা সম্ভব হচ্ছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জমির উপযোগী সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।

বাউফল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন নিয়মিত কৃষকের মাঠে গিয়ে এসব সেবা কার্যক্রম পরিচালনা করছেন। এর ফলে কৃষকরা সহজেই নিজেদের জমির মাটির গুণাগুণ সম্পর্কে জানতে পারছেন এবং প্রয়োজন অনুযায়ী সার ব্যবহারের নির্দেশনা পাচ্ছেন। এতে সুষম সার প্রয়োগ ও নির্বিঘ্ন ফসল উৎপাদনের সুযোগ তৈরি হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিলন বলেন, পার্টনার প্রকল্পের আওতায় পাওয়া মোবাইল ক্রপ ক্লিনিক ভেহিকেল ব্যবহার করে সরাসরি কৃষকের মাঠে গিয়ে মাটি পরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষার ফল অনুযায়ী সার ব্যবহারের সুপারিশ দেওয়া হচ্ছে। আগে মাটি পরীক্ষার জন্য কৃষকদের বরিশাল বা পটুয়াখালী যেতে হতো। এখন মাঠেই এ সেবা পাওয়ায় তাঁদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। পাশাপাশি খুব সহজেই কৃষকের কাছে পৌঁছে কৃষিবিষয়ক পরামর্শ দেওয়া সম্ভব হচ্ছে।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে বাউফলের কৃষকদের কাছে আধুনিক কৃষিপ্রযুক্তি ও পরামর্শসেবা আরও সহজলভ্য হচ্ছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।