যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

ইমাম হাসান জুয়েল
ইমাম হাসান জুয়েল জেলা প্রতিনিধি প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার ৫০০ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাখেরআলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুরটেক অস্থায়ী ক্যাম্পের একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ৫০ পিস শাড়ি ও ৩১ পিস চাদর জব্দ করে। পরে জব্দকৃত পণ্যগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।