যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

তিস্তা নদীর কাব্য

মোঃ জাবেদুল ইসলাম : প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

কবিতাঃ তিস্তা নদীর কাব্য
মোঃ জাবেদুল ইসলাম

বাড়ির পাশে তিস্তা নদী,
এঁকেবেঁকে চলে।
ছল ছল ছল ঢেউ খেলে যায়,
মনের কথা বলে।

রূপালী তার জলের ধারা,
বয়ে চলে যায়।
কুল ঘেঁষে তার সবুজ ঘাস,
বাতাসে দোলায়।

গাঙচিলেরা ডানা মেলে,
উড়ে আকাশ পানে।
নদীর বুকে মাঝি ভাই,
মন মাঝি গান টানে।

সকাল বেলায় সুরুজ মামা
দেয় যে সোনা ঢেলে।
ঝিকিমিকি আলো ছড়ায়,
নদীর বুকে এলে।।

দুপুর হলে গাঁয়ের বধু,
কলসি নিয়ে আসে।
শীতল জলে পা ডুবিয়ে,
আলতো করে হাসে।

বিকেল হলে শান্ত নদী,
হয়ে যায় যে স্থির।
পাখিরা সব ফিরতে থাকে,
ছেড়ে নদীর তীর।

সন্ধ্যা নেমে আঁধার হলে,
চাঁদের আলো ঝরে।
তিস্তা নদীর রুপ দেখে ভাই,
মনটা কেমন করে।

এমন নদী এমন ধারা
কোথায় গেলে পাই।
তিস্তা নদীর কোলটা ছেড়ে,
আমার যে সুখ নাই।