যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন • প্রযুক্তিগত অত্যাধুনিক বিশ্বমানের শিক্ষার পরিকল্পনা-বাস্তবায়ন ও শিক্ষক-মর্যাদাকেন্দ্রিক আগামীর বাংলাদেশের রূপরেখা • চাঁদপুরে আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪ • কাজিপুরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন • কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
লিঙ্ক কপি হয়েছে!

নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামে সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার, প্রভাষক জাকারিয়া লিটন, আব্দুর রউফ উজ্জল ও মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সাজু প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।