মহাদেবপুর থানার অভিযানে ২৪ ঘন্টায় ১৫ আসামি গ্রেপ্তার

নওগাঁ জেলা মহাদেবপুর থানার অভিযানে থানা এলাকার আইন-শৃঙ্খলা উন্নয়নে জিআর ওয়ারেন্ট মূলে ০৭ জন আসামি, ৫০ লিটার চোলাইমদ তৈরির উপকরনসহ ০৪ জন মাদক ব্যাবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায়, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি ০৪ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার পূর্বক পুলিশ স্কর্টের মাধ্যমে শনিবার কোর্টে সোপর্দ করা হয়েছে।
