যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠিত • ​পরীমনির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি ‘ঢাকা বাঁচাও-এর • আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন • পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট • পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা • মান্দায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আশরাফুল বরখাস্ত • শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক
লিঙ্ক কপি হয়েছে!

বিরামপুরে পার্কে প্রশাসনের অভিযান, ২৩ তরুণ-তরুণী আটক

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি : প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত ‘একুয়া থিম পার্ক’-এ আকস্মিক পরিদর্শন চালিয়ে পরিবেশ ও অনিয়ম দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনায় উপজেলা প্রশাসন পার্কটির প্রধান ফটক সিলগালা করে দিয়েছে। একই সঙ্গে পার্কের ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মন্ত্রী আকস্মিকভাবে পার্কটিতে প্রবেশ করেন।

পরিদর্শনকালে পার্কের ভেতরে অসামাজিক ও অনাকাঙ্ক্ষিত পরিবেশে ব্যক্তিগত সময় কাটাতে আসা ১২ জন তরুণ ও ১১ জন তরুণীকে দেখতে পান তিনি।

পার্কের ভেতরের এমন পরিবেশ ও পরিস্থিতি দেখে মন্ত্রী হতবাক ও বিব্রত বোধ করেন এবং তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেন।

ইউএনও তানজিনা খাতুন জানান, “মন্ত্রীর নির্দেশনার পর পরই আমরা ব্যবস্থা নিয়েছি। ভেতরে পাওয়া অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের অভিভাবকদের ডাকা হয়েছে। তাদের পার্কে আসার উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। উপযুক্ত ক্ষেত্রে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে এবং কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ মিললে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, এটিই প্রথম নয়; এর আগেও পার্কটির ভেতরে অনিয়মের অভিযোগে আবাসিকভাবে ব্যবহৃত আটটি কক্ষ সিলগালা করে পার্ক কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। তবে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় একই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ায় এবার পার্কটির প্রধান ফটক সিলগালা করা হয়।