পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

পাবনার আতাইকুলায় হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শ্রমিক দলের নেতা ও হাটের ইজারাদার রয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে আতাইকুলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যানুযায়ী, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে নিহতদের পরিচয়, ঘটনার বিস্তারিত কারণ এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
