যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• উলানিয়া বন্দরের বিশিষ্ট ব্যক্তি আশ্রাফ হাওলাদারের ইন্তেকাল • বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক
লিঙ্ক কপি হয়েছে!

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত

এম. এস. আই শরীফ, ভোলাহাট : প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত হয়।

আজ সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আবু সাঈদ, উপজেলা বিএমডিএ প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ইঞ্জিনিয়ার মোঃ আজমীর শেখ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ-আলহাজ্ব মোঃ পিয়ার জাহান, মোঃ ইয়াসিন আলী শাহ, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা।

এছাড়াও বিজিবি জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নাঈমুল হক, ও ফায়ার সার্ভিস ইনচার্জ শ্রী কুষ্ণ তলাপাত্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি এবং উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠানে উপস্থিত সভাপতি ও অন্যান্য অতিথিগণ। পাশে-অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ।