বাগাতিপাড়ায় র্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামে অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ৭মে রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে বাগাতিপাড়া উপজেলার ৩নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিগরী গ্রামে অভিযান চালায়। অভিযানকালে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—মোঃ নাইম (২৫), পিতা : মোঃ হায়দার আলী, সাং : কানাইখালী, মোঃ আশিক ইমরান (৩০), পিতা : মোঃ আজহার আলী, সাং : কাপুড়িয়া পট্টি উভয়ের থানা ও জেলা নাটোর।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয়ভাবে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
