চৌহালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিথসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম, থানার তদন্ত ওসি মো: তারিকুজ্জামান তারিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসিফ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো: রিয়াজ হোসেন, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার রায়, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি,মহিলা বিষয়ক অফিসার ও প্রশাসক শামীম জাহিদ তালুকদার, পরিসংখ্যানের চলতি দায়িত্ব অফিসার মো: সোহেল রানা, মনজুর কাদের কারিগরি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব দুলাল, পিআইও আমিনুল ইসলাম , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল মোন্নাফ খান,মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আব্দুস সালাম, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু ও গ্রাম আদালতের সমন্বয়ক মো: শহীদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা উপজেলায় অবৈধ বালু উত্তোলন, মাদক, চুরি,ইভটিজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
