যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে কাজলা ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ, নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উপযোগী খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর খেলোয়াড় বাছাই কার্যক্রম।

বুধবার (২৮ অক্টোবর) উপজেলার কাজলা ইউনিয়নে চর-জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে কাজলা ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রতিভাবান শিশু-কিশোরেরা অংশ নেয়।

কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন কুড়ি স্পোর্টসের সভাপতি অধ্যক্ষ এ,এস,এম রফিকুল ইসলামের পরামর্শে যাচাই-বাছাই কমিটির কার্যক্রম সুসম্পন্ন করা হয়।

বাছাই কার্যক্রম অনুষ্ঠানে কাজলা ইউনিয়ন নতুন কুড়ি স্পোর্টস-এর সদস্য সচিব ও জামথল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাগঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, কাজলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শফিকুল ইসলাম বেলাল।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চর জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রিপন।

এসময় কাজলা ইউনিয়নের অন্তর্গত ১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দুইটি উচ্চ বিদ্যালয় ও একটি ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্য থেকেই একদিন দেশের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদ তৈরি হবে। সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, শিশুরা যেন খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।