যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

অসুস্থ বিএনপি নেতা টুটুলের পাশে রাসিক প্রশাসক

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ৭ মে ২০২৬, ১১:৫৪ পিএম

রাজশাহী মহানগরীর ২৮নং (পূর্ব) বিএনপির সভাপতি ওবায়দুল হোসেন টুটুল ওপেন হার্ট সার্জারির পর বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৭মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় তার বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিবারের সদস্যদের সাথেও তিনি কথা বলেন এবং রোগীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।