যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

গলাচিপায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সঞ্জিব দাস, গলাচিপা : প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৭ এএম

গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপা উপেজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর মঞ্চে এসে মিলিত হয়। পরে পৌরমঞ্চে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সোয়েব মাস্টারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ এনিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি মো. রেজাউল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন প্রমুখ।