যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক • রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৫:০৫ পিএম

রাজশাহী সিটি কর্পোরেশনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও থ্রি আর কৌশল বাস্তবায়ন প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি এন্ড আপডেট ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) শীর্ষক প্রকল্পের আওতায় পরামর্শক সেবার ইনসেপশন ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তথ্য চিত্র উপস্থাপন করেন লোকাল গর্ভনমেন্ট পলিসি স্পেসালিস্ট মঞ্জুর মোরশেদ।

রাজশাহী মহানগরীতে প্রকল্পের নগরীর আধুনিক টেকসই ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্বাবধায়ক প্রকৌশলী ভারপ্রাপ্ত আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী উন্নয়ন নিলুফার ইয়াসমিন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, টাউন প্ল্যানার বনি আহসান সহ, ট্রায়াঙ্গুলাম প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।