সাফা রিলিফ ফর ইয়ুথ সোসাইটি কর্তৃক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : সারিয়াকান্দিতে ‘সাফা রিলিফ ফর ইয়ুথ সোসাইটি কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সাফা রিলিফ ফর ইয়ুথ সোসাইটির পরিচালক (শিক্ষা) মাওলানা আবু বক্কর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম বলেন, আজকের এই ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক, সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের সকলের পবিত্র দায়িত্ব।
অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের চোখে চোখে রাখবেন কোথায় যায় কি করে। আমাদের সন্তানদের সবসময় সৎ পথে চলতে, সত্য কথা বলতে এবং সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে শিক্ষা দেব। সঠিক দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা বগুড়া জজ কোর্ট আইনজীবী এ্যাড. জাকিউল আলম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ নজরুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি,সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও বনিক সমবায় সমিতি লিমিটেড সভাপতি সিরাজুল ইসলাম ফুল।
এছাড়াও বক্তব্য রাখেন, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তরিকুল ইসলাম, প্রধান শিক্ষক রনজিত কুমার সাহা, দৈনিক নয়া দিগন্ত উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ রুবেল, সাফা রিলিফ ফর ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক মাহমুদ হাসান আল-ছাব্বির, পরিচালক ক্বারী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মনির হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আল আমিন, প্রকল্প কমিটির সদস্য সৌমিক হাসান ফুল, মাঠ কর্মকর্তা ইউসুফ সরকার, হাসানুর রহমান, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আসিফ ইসলাম, পাভেল মিয়া (সাংবাদিক)।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবু তালেব।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে দূরে থেকে লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
উল্লেখ্য, ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৫ জন বৃত্তিপ্রাপ্ত হয়। অনুষ্ঠানে ৯৫ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিরা।
