যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান • উলানিয়া বন্দরের বিশিষ্ট ব্যক্তি আশ্রাফ হাওলাদারের ইন্তেকাল • বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প
লিঙ্ক কপি হয়েছে!

নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৮ এএম

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রাউফুল ইসলাম, নন্দীগ্রাম থানার উপপরিদর্শক আমির হোসেন, সাংবাদিক জাকারিয়া লিটন, আব্দুর রউফ উজ্জল, মামুন আহমেদ, শাহীন আলম সাজু, শ্রমিক নেতা মোজাম্মেল হক, আব্দুর রউফ স্ট্যালিন, নিসচার কর্মী মাহমুদুল হাসান, রাব্বী হোসেন, খায়রুল ইসলাম, শুভ আহাম্মেদ ও আব্দুল কুদ্দুস সরকার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সড়কে চলাচলের নিয়মকানুন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সবার নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।