যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বাবু

আর ফেরদৌস রনি : প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু।

২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে তিনি উপজেলা সদরের কাঁকশিয়ালী ব্রিজ সংলগ্ন বাজার গ্রাম সার্বজনীন পূজা মন্ডপ এবং সন্ধ্যা ৭.০০ ঘটিকায় মহৎপুর ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শনে যান।

এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও কুশুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ ইয়াছিন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ ইসমাইল হোসেন, যুবদল নেতা মোঃ আব্দুল কাদের প্রমূখ।

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।