যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

‎তাহেরপুরে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘সূর্য তরুণ ক্লাব’ এই টুর্নামেন্টের আয়োজন করে। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহেরপুর পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র আবু নঈম মোঃ শামসুর রহমান মিন্টু।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের জন্য তরুণদের মাঠে ফিরিয়ে আনতে হবে।

‎‎৭ নম্বর ওয়ার্ড তাহেরপুর পৌরসভার সভাপতি মোঃ মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আঃ আজিম (আল-আমিন)।

‎অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহেরপুর ২নং ওর্যাড বিএনপি সভাপতি বাবুল কবিরাজ, ৫নং ওর্যাডের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন, তাহেরপুর পৌরসভার সড়কবাতি পরিদর্শক মো: ওয়াহেদ সরকার, যুবনেতা নাসিম রেজা সুজন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১০,০০০ (দশ হাজার) টাকা প্রাইজমানি ও ট্রফি দেওয়া হয়, যার সৌজন্যে ছিল তাহেরপুরের ‘ইউনাইটেড হোন্ডা প্যালেস’। অন্যদিকে রানারআপ দল লাভ করে ট্রফিসহ ৮,০০০ (আট হাজার) টাকা প্রাইজমানি, যার সৌজন্যে ছিল ‘রয়্যাল আল্টাসাউন্ড এন্ড হসপিটাল’।

খেলা দেখতে দুপুর থেকেই জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানির ডামি চেক তুলে দেন।

সফলভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করায় আয়োজক ক্লাব ও স্থানীয় যুবসমাজকে ধন্যবাদ জানান অতিথিরা।