সারিয়াকান্দিতে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা মামুনুর রশীদ

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার ২নং ওয়ার্ডের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ও পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধির হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,বিএনপি নেতা মোস্তফা মামুন,সুমন কুমার সাহা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেসময় মামুনুর রশীদ পলাশ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
