যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবারের পাশে এমপি কাজী রফিকুল ইসলাম

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ সংলগ্ন ধাপ গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের সব পুড়ে গেছে। তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন ধাপ গ্রামে মিঠু সহ তিনটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সকালেই সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ১২ বান্ডিল ঢেউ টিন দেন। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিঠুকে এক লক্ষ ও দুই পরিবারকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা দেন। এ সময় এমপি বলেন,বিএনপি জনগণের দল। যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকা বিএনপির নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। এসময় তার সাথে ছিলেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিশান, পৌর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মো. আসাদুজ্জামান শোভন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন ধাপ গ্রামে মিঠুসহ তিনটি বাড়িতে আগুন লেগে ঘরের আসবাবপত্র পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।