যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে পর্যটন বিকাশে ৬০ বিঘা জমিতে শিমুল বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং পর্যটন বিকাশে এক হাজার টি শিমুল বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বগুড়া-১ আসনের এমপি কাজী রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের শোনপচা এলাকায় শিমুল বাগান নামক স্থানে প্রায় ৬০ বিঘা জমিতে শিমুল বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি।এর আগে “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ ও পরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার মাঝে ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ এবং পিপিআর রোগের টিকা প্রদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান,পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,পৌর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মো. আসাদুজ্জামান শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, প্রকল্প বাস্তনায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,সমাজসেবা অফিসার আঃ আলীম প্রমুখ।

এছাড়াও শোনপচা এলাকায় শিমুল বাগান নামক স্থানে শিমুল বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।