যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক • রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

‎তাহেরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে পৌরবাসীকে সচেতন করার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
‎মতবিনিময় সভাটিতে সভাপতিত্ব করেন, বাগমারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।

‎তিনি প্রশাসনিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের নিয়মিত তদারকির আশ্বাস দেন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু।
‎
‎উক্ত মতবিনিময় সভায় তাহেরপুর পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।