সারিয়াকান্দিতে দেলুয়াবাড়ী যুব সমাজের উদ্যোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে দেলুয়াবাড়ী যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার আনন্দ উৎসব যমুনা (দেলুয়াবাড়ী ঘাট এলাকা) নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের (দেলুয়াবাড়ী ঘাট এলাকা) যমুনা নদীতে এ আনন্দমুখর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৮টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনাতলা আমিনুল মেম্বার নৌকা’, দ্বিতীয় স্থান অধিকার করে ‘প্রেম যমুনা ঘাট সোহাগের নৌকা’। প্রতিযোগিতা শেষে বিজয়ী ১ম পুরস্কার ১ টি খাসি দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারীকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ রিপন মাহমুদ (বিতান মেম্বার)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছানোয়ার হোসেন ছান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আতিকুর রহমান (তুহিন), সাবেক ইউপি সদস্য মোঃ সোহেল হোসেন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আলমগীর কবির, শিপন মাহমুদ (শিপন), বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান (রাজু),সাংবাদিক পাভেল মিয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লাল মাহমুদ লাল। আয়োজনে ছিলেন- সাগর, দ্বীন, সিমান্ত, নিরব, আল-আমিন, রিফাত, মুজাহিদ, সাদনান ও সিফাত। উপজেলার আশপাশের গ্রামের কয়েকহাজার দর্শক এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
