যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে কুতুবপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক সুমন,সদস্য সচিব সুলতান

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মথুরাপাড়া বি,কে উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার আহবায়ক মো: রকিবুল করিম সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ কে এম মহাশিনূর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকার, কুতুবপুর ইউনিয়ন সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কর্ণিবাড়ী ইউনিয়ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মো: শামীম হক (সাগর)। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা তুহিন মিয়া,আব্দুল্লাহ আল নোমান,যুগ্ন আহবায়ক মো: নাফিরুল ইসলাম,মো: মাজেদুর রহমান,কার্যকরী সদস্য হানিফ আলী, মোমিনুর রহমান, আমিনুল ইসলাম, মোছা: ফাহমিদা আকতার,সাদ্দাম আল মোর্শেদ। এসময় উপস্থিত ছিলেন পৌর আহবায়ক এস এম সাজেদুর রহমান, যুগ্ন আহবায়ক রেজাউল করিম (রাশেদ),যুগ্ন সদস্য সচিব আহসানুজ্জামান (রনক), কার্যকরী সদস্য পরশ মণি, মো: সোহাগ, হাটশেরপুর ইউনিয়ন শাখার আহবায়ক মো: কাবিল ব্যাপারী, সদস্য সচিব মো: বাবু মিয়া, নারচি ইউনিয়ন আহবায়ক মো: মমতাজুল ইসলাম,ফুলবাড়ী ইউনিয়ন আহবায়ক মো: জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক মোঃ কামরুল হাসান, ভেলাবাড়ী ইউনিয়ন আহবায়ক রাব্বী ফারুক (সুমন), সদস্য সচিব মো:রোমান আহম্মেদ সহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিটি ইউনিয়ন থেকে আগত সকল সদস্যবৃন্দ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইঞ্জিনিয়ার মো: সামিউল হক (সুমন) কে আহ্বায়ক এবং মো:সুলতান মাহমুদ কে সদস্য সচিব করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মো: শামীম হক (সাগর)। এছাড়াও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো: আশরাফুজ্জামান (সুমন),যুগ্ম- সদস্য সচিব মো:আবু সেলিম,কার্যকারী সদস্য মোছা: আমেনা ইয়াসমিন,মো:শাকির মাহমুদ,মোছা: ফারহানা ইয়াসমিন,মো:সোহাগ মিয়া ও মো: ইমরান আলী। বক্তারা বলেন,মুক্তিযুদ্ধের চেতনা সুন্দর ও সঠিকভাবে বাস্তবায়নই আমাদের অঙ্গীকার এবং মুক্তিযুদ্ধই আমাদের মুল ভিত্তি, মুক্তিযুদ্ধ বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। তাই সবাইকে আহ্বান জানাবো মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারকে যথাযথ সম্মান ও সঠিকভাবে মূল্যায়ন করে এদেশের সুস্থ ধারা ফিরিয়ে আনতে হবে। সেই সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।