যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এন্ড কলেজ ফ্রি রক্ত গ্রুপ পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

 

নিজস্ব প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার চকউলী বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দিনব্যাপী বিনামূল্যে রক্ত নির্ণয় (ফ্রি ব্লাড গ্রুপ) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় রাজশাহী ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে এবং সিয়ামুল ইসলাম আপনের সার্বিক সমন্বয়ে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বিদ্যালয় ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় এলাকার তরুণ-যুবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। রক্তদানের গুরুত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় তরুণদের এ উদ্যোগ এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

আয়োজকরা জানান, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা মেটাতে ও সাধারণ মানুষের মধ্যে রক্তদানের আগ্রহ সৃষ্টি করতেই নিয়মিতভাবে এই ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তারা জানান।