যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে চালুয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এস.এম. ইলিয়াছ উদ্দিনের নির্বাচনী মতবিনিময় সভা

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: আসন্ন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ১নং চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. ইলিয়াছ উদ্দিনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ শে আগষ্ট) চালুয়াবাড়ি ইউনিয়নে অনুষ্ঠিত সভায় চেয়ারম্যান প্রার্থী এস.এম. ইলিয়াছ উদ্দিন উপস্থিত ভোটার ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনে তাঁর লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান প্রার্থী এস.এম. ইলিয়াছ উদ্দিন বলেন, জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, যতদিন বেঁচে আছি ততোদিন এলাকা ও মানুষের স্বার্থে কাজ করে যাবো। এজন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন, আশা করি সহযোগিতা করবেন। আসন্ন নির্বাচনে তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।