সারিয়াকান্দিতে দূর্গাদহ দরবেশ জাফর আলী দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দূর্গাদহ দরবেশ জাফর আলী দাখিল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ শে আগস্ট) মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওঃ মোঃ সোলায়মান আলী।
সমাবেশ সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ জিল্লুর রহমান। এতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারী সুপার কাজী মাওঃ মোঃ জহুরুল ইসলাম,অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আজিজার রহমান,মোঃ মোস্তাফিজার রহমান, অভিভাবক রেজাউল করিম, ইসরাফিল হোসেন ও শফিকুল ইসলাম।
