সারিয়াকান্দিতে জামায়াতে ইসলামীর মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক সদস্য (রুকন) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) সকালে স্থানীয় মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী জহুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আব্দুল মাজেদ, মাওঃ তোফাজ্জল হোসেন, সাবেক আমীর অধ্যাপক জহুরুল ইসলাম, উপজেলা বায়তুল মাল ও প্রচার প্রকাশনা বিভাগ ডা. নুর আলম,উপজেলা কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক মাও: রেজাউল করিম,শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোমিনুর ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,পেশাজীবি সংগঠনের সভাপতি নজির হোসেন, কর্ম পরিষদ সদস্য মোঃ মতিয়ার রহমান,রুকন বৃন্দ সহ সংগঠনটির উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছিলেন।
