যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

প্রয়াত বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মতিন মন্ডলের ৭ম মৃত্যুবার্ষিকীতে পৌর বিএনপির দোয়া ও আলোচনা সভা

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১০:০০ এএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: মরহুম বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিন মন্ডলের ৩য় মৃত্যুবার্ষিকীতে বগুড়ার সারিয়াকান্দিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) পৌর বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পূর্বক পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,সহ-সভাপতি জহুরুল ইসলাম নেদো, আব্দুল মান্নান, ইউনুস আলী মন্ডল,সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমাদুল ইসলাম প্রমুখ। এসময় পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মতিন মন্ডলের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তার কর্মময় জীবনে নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করেছেন। দল-মত নির্বিশেষে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের নীতি ও আদর্শ যুগে যুগে প্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এবিএম রেজাউল করিম মতিন মন্ডল ১৯৫৭ সালের ২০ আগষ্ট পূর্ব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম তসলিম উদ্দিন মন্ডল। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরের আওতায় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কর্মময় জীবনে তিনি ১৯৭৫ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সারিয়াকান্দি থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, ১৯৭৮ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সারিয়াকান্দি থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ১৯৯৪ থেকে ২০০২ সাল পর্যন্ত সারিয়াকান্দি উপজেলা বিএনপি সভাপতি, ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত জেলা বিএনপির সহ-সভাপতি, ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয় ভাইস চেয়ারম্যান, ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সারিয়াকান্দি টিসিসিএ এর চেয়ারম্যান, ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সহিত জড়িত ছিলেন।