খেলাধুলায় পারে মাদক ও বিভিন্ন অসামাজিক কাজ থেকে দূরে রাখতে: শ্যামল মাহমুদ

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ শ্যামল বলেছেন, যুবকরা এদেশের ভবিষ্যৎ, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ও কর্তব্য। একমাত্র খেলাধুলা যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে। যুব সমাজকে মাদকাসক্ত ও অনলাইন জুয়ার থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই।
মঙ্গলবার (১১ ই আগষ্ট) ফুলবাড়ী ইয়ং স্টার ক্লাবের আয়োজনে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,উপজেলা তাঁতী দল সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (লাবলু),সারিয়াকান্দী উপজেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান জিমাল,উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা আতিকুর রহমান মিথুন। খেলায় অংশগ্রহণকারী দল আলফা ওয়ারিয়র্স এফসি বনাম লেজেন্ড অব বাইগুনি। খেলায় ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কার হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়।
