রাজশাহী কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী কলেজে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (৫ মে) সকালে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ বৃক্ষরোপণ করা হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলীসহ শিক্ষক পরিষদের সাথে সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় করা হয়।
মতবিনিময়কালে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত, হোস্টেলের খাবারের মান বৃদ্ধি, সেশন ফি ও বাসের যাতায়াত ফি কমানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সিনিয়র যুগ্ম আহবায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন, যুগ্ম আহবায়ক সাফায়েত হোসেন মান্নাতসহ রাজশাহী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
